সর্বজনকথা ১২তম বর্ষ: ২য় সংখ্যা (ফেব্রুয়ারি- এপ্রিল ২০২৬)

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  

তাজরীন অগ্নিকাণ্ডের মামলার টাইমলাইন (২০১২-২০২৫): অপরাধী মালিকশ্রেণী কি আইনের উর্ধ্বে?

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনস গার্মেন্টস কারখানায় আগুন পুড়ে মারা যান শতাধিক শ্রমিক। মালিকের অবহেলার কারণে ঘটা এই কাঠামোগত হত্যাকাণ্ডের পর অবহেলাজনিত হত্যার অভিযোগে মালিক দেলোয়ারসহ আসামীদের বিরুদ্ধে যে মামলা হয় সেই মামলা আজও চলছে। এর মধ্যে পার হয়ে গেছে ১৩টি বছর! বিচার পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের সহযোগিতা করার জন্য এই রাষ্ট্র আদৌ কোন দায় অনুভব করে কিনা এই মামলার টাইমলাইনটি সেই প্রশ্নটাকেই সামনে আনে। তাজরীনের এই মামলাটি শুরু থেকেই পর্যবেক্ষণ করে যাচ্ছেন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত কয়েকজন গবেষক, সাংবাদিক, আইনজীবী, সংগীত শিল্পী, রাজনৈতিক কর্মী ও চলচ্চিত্রকার। তাদের পক্ষ থেকে এই মামলার টাইমলাইনটি তৈরি করেছেন সায়দিয়া গুলরুখশহীদুল ইসলাম সবুজ

আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ১৩ বছর হল ২৪ নভেম্বর ২০২৫ তারিখে। তেরো বছর আগে এই ফ্যাক্টরিতে আগুন লেগে ১১৯ জন শ্রমিক পুড়ে মারা যান। আহত হয় আরও অর্ধশতাধিক শ্রমিক। পরবর্তীতে আহত শ্রমিকদের মধ্যে ৪ জন শারীরিক অসুস্থতাসহ নানা দুঃখকষ্টে মৃত্যুবরণ করেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করার জন্য ঘটনার পরপরই সরকারি বিভিন্ন সংস্থা থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রতিটি অনুসন্ধানেই মালিক-কর্তৃপক্ষের শ্রমিক নিরাপত্তা বিষয়ে সার্বিক অবহেলার চিত্র তুলে ধরা হয়।

(more…)
Social Share
  •  
  •  

সর্বজনকথা ১২তম বর্ষ: ১ম সংখ্যা (নভেম্বর ২০২৫- জানুয়ারি ২০২৬)

(more…)
Social Share
  •  
  •  

চা-শ্রমিকদের ভূমি অধিকার কেন নিশ্চিত করা হবে না

মোহন রবিদাস

বাংলাদেশের চা-বাগানগুলোতে কর্মরত ১৫ লক্ষাধিক চা-শ্রমিক একটি বৈচিত্র্যময় ও স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে আজ অবধি তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাদের মজুরি, জীবনযাত্রার মান ও অধিকার নিয়ে এখনও অনেক প্রশ্ন। চা-শ্রমিকদের উল্লেখযোগ্য সমস্যা হলো ভূমি অধিকারের অভাব। এই জনগোষ্ঠীর নিজস্ব জায়গা-জমির কোনো আইনগত দলিল না থাকায় তারা নানাবিধ আর্থ-সামাজিক বঞ্চনা ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এই লেখায় চা-শ্রমিকদের ভূমি অধিকারের গুরুত্ব ও সমস্যা নিয়ে আলোকপাত করা হয়েছে।

ঐতিহাসিক পটভূমি

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চা-শ্রমিকদের বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানে নিয়ে আসা হয়। তাদেরকে বলা হতো ‘বাগান শ্রমিক’। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বংশধররা একই বাগানে কাজ করে আসছেন, কিন্তু জমির মালিকানার স্বীকৃতি পাননি। ব্রিটিশ কর্তৃপক্ষ ও পরবর্তী সময়ে পাকিস্তান আমলে তাদেরকে শুধু শ্রমিক হিসেবেই দেখা হতো, স্থানীয় সম্প্রদায়ের অংশ নয়। ফলে তারা ভূমিহীন হয়ে পড়েন। স্বাধীনতার পরও এ ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং রাষ্ট্রীয়করণের পর বাগানগুলো সরকারি মালিকানায় এলেও শ্রমিকদের ভূমি অধিকার প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে বেসরকারিকরণের মাধ্যমে বাগানগুলো আবার ব্যক্তিগত মালিকানায় ফিরে গেলেও শ্রমিকদের অবস্থান অপরিবর্তিত থেকে যায়।

(more…)
Social Share
  •  
  •